রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতিমূলক সভা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতিমূলক সভা

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, কচুয়া সার্কেল, সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী ।

চাঁদপুরের কচুয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫  শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর উদযাপন নিশ্চিত করতে থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কচুয়া থানার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
 কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের  সভাপতিত্বে ও কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া সার্কেল, সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী ।
এসময় তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, উজানী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, পৌর আমির অধ্যাপক জাকির উল্যাহ শাজুলি, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, কচুয়া জামেয়া আহমেদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবু হানিফ, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মঞ্জুর আহম্মদ সেলিম, কচুয়া পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, কচুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা প্রমুখ ।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই সবার সহযোগিতায় এ উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। ধর্ম যার যার—কিন্তু উৎসব সবার। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি/সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুকুরে সাঁতার কাটতে গিয়ে কচুয়ায় ৮ বছরের শি’শু’র মৃ’ত্যু

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম
পুকুরে সাঁতার কাটতে গিয়ে কচুয়ায় ৮ বছরের শি’শু’র মৃ’ত্যু

চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে জিহাদ মিয়াজী (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুঁইয়ারা গ্রামের পশ্চিমপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই গ্রামের কোরবান আলীর ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নামে জিহাদ। পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় সে পানিতে তলিয়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা কোরবান আলী জানান, ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ছেলের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।

Model Hospital

স্থানীয়রা জানান, সাঁতার জানা সত্ত্বেও অসাবধানতা বা ক্লান্তির কারণে মাঝপথে সে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা আরও এক শিশু অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে। ছোট্ট জিহাদের এমন অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।