রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে জমে উঠেছে মনপুরা গ্ৰুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম
ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে জমে উঠেছে মনপুরা গ্ৰুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি

ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে জমে উঠেছে মনপুরা গ্ৰুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি ।

নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে ৯ম বারের মতো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে তিন দিনব্যাপী

এ প্রদর্শনী মেলায় ভারত,জাপান, চীনসহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে জমে উঠেছে মনপুরা গ্রুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি গুলো। প্রদর্শনীতে মনপুরা গ্রুপের স্টলে ভিড় জমেছে ক্রেতা ও বিভিন্ন শিল্প কলকারখানা, ফ্যাক্টরি ও গার্মেন্টসের মালিক,  ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানরা । প্রদর্শনীটি গত ২৫ সেপ্টেম্বর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।প্রদর্শনীটিতে এক ছাদের নিচে দেশ-বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে তারা বিভিন্ন নির্মাণসামগ্রী, ইন্টেরিয়র সলিউশনস, উডওয়ার্কিং মেশিনারি, কাঠের আসবাবসহ ধাতব পদার্থের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করার পাশাপাশি নির্মাণশিল্পের ব্যবসায়িক সুযোগ তুলে ধরেছে।

প্রদর্শনীতে মনপুরা গ্রুপের মার্কেটিং জিএম ছাইদুর রহমান  বলেন, আন্তর্জাতিক প্রদর্শনী মেলা উপলক্ষ্যে  মনপুরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এম.জি মেশিনারিজ থেকে যেকোন ধরনের মেশিন কিনলে পাবেন “বিশাল মূল্য ছাড়”। আমাদের স্টলে রয়েছে অর্ধশতাধিকেরও উপরে আধুনিক মানের সিএনসি রাউটার মেশিন, প্যানেল ‘স’,  প্রোফাইল এজ ব্যান্ডার মেশিন, অটোমেটিক এজ ব্যান্ডার মেশিন,  বোরিং মেশিন, কোল্ড প্রেস মেশিন। সার্কুলার ছ, জয়েন্টার, থিকনেস প্ল্যানার, মোল্ডার, বিন মেশিন, হাই স্পিড রাউটার মেশিনসহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফাইবার লেজার কাটিং মেশিন। এছাড়াও বিভিন্ন চায়না ও জাপানের ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি রয়েছে । প্রদর্শনীতে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে  নিতে পারবেন এবং পরবর্তীতে আমাদের শোরুম থেকেও আপনারা দেখে শুনে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিনারি গুলো ক্রয় করতে পারেন।

Model Hospital

তিনি আরো বলেন,মনপুরা গ্রুপ দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে কোয়ালিটি সম্পন্ন মেশিনারীজ আমদানি করে আসছেন। যার দ্বারা মেটাল ও উড জগতে নতুন দার উন্মোচিত হয়েছে। বর্তমানে মেটাল শিল্পকে আধুনিকতার ছোয়া দিতে মনপুরা গ্রুপ নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি ।

শোরুম থেকে মেশিনের মান যাচাই করে আপনার পছন্দের মেশিন নিতে পারবেন। বাংলাদেশের ৬৪ টি জেলাতে   মেশিনগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য মনপুরা গ্রুপের পক্ষ থেকে সুব্যবস্থা রয়েছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।