শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের শিবপুরে আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে জামায়াত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম
হাজীগঞ্জের শিবপুরে আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে জামায়াত

চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর কাজী বাড়ীতে শুক্রবার রাতে ভয়াবহ আগুনে চারটি ঘর ভস্মীভূত হয়। এ

তে বাবুল ও বিপুল নামে দুই ভাইয়ের বসতঘর, রান্নাঘর, আসবাবপত্র, তৈজসপত্র, কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন জামায়াত নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা আমির মো. কলিম উল্ল্যাহ ভুঁইয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. হাসান, হাজীগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মিজানুর রহমানসহ অন্যরা।

Model Hospital

অধ্যাপক আবুল হোসাইন বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে চলমান থাকবে।’

সুন্নি আদর্শের সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চাঁদপুরে ছাত্রসেনার সম্মেলন, ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:০২ পিএম
সুন্নি আদর্শের সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চাঁদপুরে ছাত্রসেনার সম্মেলন, ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

চাঁদপুরে ইসলামী ছাত্রসেনার অনুগামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী।

সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অনুগামী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাহিদের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এমএ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিসে শুরা সদস্য আলহাজ সৈয়দ মো. আমান উল্যাহ সমরকন্দী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি যুবনেতা মো. নবাব খান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মো. আজাদ হোসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী বলেন, সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইসলামের সঠিক আদর্শ ও মূল্যবোধ ধারণ করে নিজেদের নৈতিক, আদর্শিক ও সাংগঠনিকভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে। পাশাপাশি সুন্নি আদর্শের প্রচার-প্রসার, দ্বীনি শিক্ষা ও সমাজের কল্যাণে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা বদরুদ্দোজা এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং আদর্শিক চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে গিয়াস উদ্দিনকে সভাপতি, শাহাদাত হোসেন জাহিদকে সাধারণ সম্পাদক এবং মো. রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।