সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপি নেতা রফিকুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
শাহরাস্তিতে বিএনপি নেতা রফিকুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর নামাজের পর শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়াস্থ ঈদগাহ মাঠে কালিয়াপাড়া বিএনপি পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
মরহুমের ছবিতে কালো ফিতা সংযুক্ত করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে মরহুমের রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা রফিকুল ইসলামের রাজনৈতিক জীবনের নানা দিক স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
স্মরণসভায় সংক্ষিপ্ত আলোচনা করেন মরহুমের রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনরা। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তাঁর বড় ভাই প্রকৌশলী আজাদ।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল হোসেন সিএ এবং পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শাহাজান। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মরহুমের একমাত্র মেয়ের জামাতা ডাক্তার ফয়সাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী (লিটন), সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, পৌর বিএনপির সাবেক সভাপতি  শেখ বেলায়েত হোসেন (সেলিম),পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক যুবদল সভাপতি সাইফুল করিম (মিনার), যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সুচিপাড়া উত্তরের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হাবিবুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিএনপি নেতা মনিরুজ্জামান (মনির), ওলামা দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল্লাহ বাচ্চু, পৌর পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফিরোজসহ উপজেলা ও পৌর বিএনপি  ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।