সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম
শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে এ মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে দোয়াভাঙ্গা শাহরাস্তি গেট আল আমিন কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি’র স্থানীয় সমর্থক, কর্মী ও ক্ষুব্ধ জনতা অংশ নেন। এসময় নেতাকর্মীরা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁরকুশপুত্তলিকা দাহ করেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তারা আরও বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতা বনে যাওয়া নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে শামিল করেছেন।
শাহরাস্তির সন্তান হয়েও তিনি জাতীয়ভাবে এলাকায় কলঙ্ক ডেকে এনেছেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের বক্তব্য বিএনপি’র লাখো নেতাকর্মীর হৃদয়কে আহত করেছে। ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্ক করা হয়।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।