রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তদন্তে প্রশাসন

চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রভাষক পদে নিয়োগ পাওয়া অন্তত ১০ জন শিক্ষকের ক্ষেত্রে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও চিকিৎসক রেজিস্ট্রেশন সংক্রান্ত শর্তাবলী মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অনেক শিক্ষক ছাত্র অবস্থাতেই প্রভাষক পদে যোগ দেন। কেউ কেউ বয়সসীমা অতিক্রম করেও নিয়োগ পান। আবার রেজিস্ট্রেশন সনদ পাওয়ার আগেই অনেককে নিয়োগ দেওয়া হয়। অভিযোগে নাম এসেছে—ডা. আব্দুল বাসেত, ডা. বিলকিছ আক্তার, ডা. ফরিদ আহম্মদ, ডা. নাজভীন সুলতানা, ডা. ফাতেমা আক্তার, ডা. মোহাম্মদ ইয়াছিনসহ আরও কয়েকজন শিক্ষকের।

এ বিষয়ে কলেজের প্রভাষক ডা. মো. মনজুর হোসেন ২০২৫ সালের ১৬ মার্চ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখা চাঁদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা প্রশাসন উপজেলা আইসিটি অফিসার মো. শাহজাহানকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। অভিযোগ ওঠা শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Model Hospital

এই বিষয়ে অভিযোগকারী ডা. মনজুর হোসেন জানান, “কয়েক মাস হয়ে গেলেও রহস্যজনক ভাবে তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।”

তদন্ত কর্মকর্তা শাহজাহান জানান, “তদন্ত চলছে, শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে শিগগিরই বিস্তারিত জানব।”

অভিযোগে আরও বলা হয়, অনেক শিক্ষক দীর্ঘদিন শ্রেণি পাঠদান না করেও নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করছেন। বিষয়টি ২০২২ সালে কলেজ পরিচালনা কমিটির বৈঠকেও আলোচনায় আসে। পরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং ২০২৩ সালের মার্চে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেয়।

বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অভিযোগ যাচাই-বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।