রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর উপজেলা জাকের পার্টির পথসভা ও র‍্যালি

নির্বাচনে স্বচ্ছতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : ওবায়েদ মোল্লা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম
নির্বাচনে স্বচ্ছতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : ওবায়েদ মোল্লা

মতলব উত্তর উপজেলা জাকের পার্টির পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতার অংশ হিসেবে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলা পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা ছেঙ্গারচর বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ছেঙ্গারচর বাজার, ষাটনল কুনো মার্কেট, বেলতলী বাজার, কালির বাজার, দুর্গাপুর বাজার, নন্দলালপুর বাজার, সাহেব বাজার, রসুলপুর, নতুন বাজার, একলাশপুর মোহনপুর, দশআনী বাজার ও শিকিরচর পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

Model Hospital

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘জাকের পার্টি একটি নির্বাচনমুখী দল। কোনো জোটে নয়, এককভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জাকের পার্টি কখনো হত্যা, ভাঙচুর বা লুটপাটে বিশ্বাস করে না। রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গোলাপের সুভাষ ছড়িয়ে দিতে’ জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। তবে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি ও সামর্থ্য জাকের পার্টির সবসময় আছে। জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে ৩৫ বছর। এই ৩৫ বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থে কখনো কখনো আদর্শগত ও ইস্যুগত ভাবে কারো না কারো সঙ্গে সংযুক্ত হলেও জোটবদ্ধ হইনি।

আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। সকল দলের সঙ্গে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। তবে আমরা কখনো কারোর সাথে জোটবদ্ধ হইনি এবং আদর্শের জায়গায় চুল পরিমাণ বিচ্যুত হব না।

তিনি আরও বলেন, জাকের পার্টি চায় এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক। জনগণের পছন্দের নির্বাচন হোক। জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও প্রতিটি দলের গুণগত পরিবর্তন আনতে হবে।

মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি‌ মোঃ দুলাল হোসেন খানের সভাপতিত্বে ও চাঁদপুর উত্তর ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য দেন জাকের পার্টি চাঁদপুর উত্তর এর সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর আলম, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রুবেল, চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মোঃ মোর্শেদ সরকার,মতলব উত্তর ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ ডালিম সরকার, মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, যুব ফ্রন্টের সভাপতি দেলোয়ার হোসেন রাশেদ, কৃষক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জমির ভূঁইয়া, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সবুজ ছৈয়াল প্রমুখ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।