রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে শতাধিক শিক্ষার্থীরা পেলো বিজয়ী’র শিক্ষা সামগ্রী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম
চাঁদপুরে শতাধিক শিক্ষার্থীরা পেলো বিজয়ী’র শিক্ষা সামগ্রী

বিজয়ীর উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশির সার্বিক সহযোগিতায় চাঁদপুর পুরান বাজারে শতাধিক  শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ) পুরান বাজারের ২নং ওয়ার্ডের রওনাগোয়ালে আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায়  শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফাইল,খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার,স্কেলসহ নানা রকম  শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল শিক্ষার্থীদের হাতে  শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রশীদ, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, শিক্ষক মন্ডলী, বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রিয়া আক্তার, সাকিলা আক্তার, সূচনা আক্তার, আমেনা আক্তার, মুন্নি আক্তার, সুমাইয়া আক্তারসহ অভিভাবক ও এলাকার শুধীজন।

Model Hospital

পুকুরে সাঁতার কাটতে গিয়ে কচুয়ায় ৮ বছরের শি’শু’র মৃ’ত্যু

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম
পুকুরে সাঁতার কাটতে গিয়ে কচুয়ায় ৮ বছরের শি’শু’র মৃ’ত্যু

চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে জিহাদ মিয়াজী (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুঁইয়ারা গ্রামের পশ্চিমপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই গ্রামের কোরবান আলীর ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নামে জিহাদ। পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় সে পানিতে তলিয়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা কোরবান আলী জানান, ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ছেলের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।

Model Hospital

স্থানীয়রা জানান, সাঁতার জানা সত্ত্বেও অসাবধানতা বা ক্লান্তির কারণে মাঝপথে সে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা আরও এক শিশু অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে। ছোট্ট জিহাদের এমন অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।