রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী

কোয়া পোদ্দার বাড়ির দুর্গা প্রতিমা ।

আজ শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী । দেবী দুর্গার বোধনের পরের দিন। “বোধন’ কথাটির অর্থ জাগ্রত করা। মর্ত্যে দুর্গার আবাহনে বোধনের রীতি প্রচলিত রয়েছে। বোধনের মধ্য দিয়েই শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

শাস্ত্রমতে, শারদীয় দুর্গাৎসবের মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (যোল উপাদানে) দেবী পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও প্রদীপ দিয়ে ‘পূজা করবেন পুরোহিতরা। এসময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করবেন। পাঁচ দিনের এই ধর্মীয় উৎসবে ২২ সেপ্টেম্বর মহালয়ের মাধ্যমে দেবীদুর্গা পা রাখেন মর্ত্যলোকে।

২৮ সেপ্টেম্বর ষষ্ঠীতে হবে দেবীর বোধন, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন গজে চড়ে আর মর্ত্যলোক ছেড়ে যাবেন দোলায়। পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবার কচুয়া উপজেলায় ৩৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, উপজেলার ৩৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামন্ডপ গুলোতে দুর্গাপূজার আয়োজন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

Model Hospital

প্রতিটি সম্প্রদায়ের মানুষের আনন্দ-উৎসব উদযাপনের অধিকার আছে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আশা করি খুব আনন্দের মধ্য দিয়েই এই পূজা উদযাপিত হবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, উপজেলার ৩৮টি পূজামন্ডপে সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন করতে যে কোন অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর সর্বজনীন উৎসব করতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।