বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান রোমানের মায়ের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৮ পিএম
ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান রোমানের মায়ের দাফন সম্পন্ন

এস এম ইকবাল : মুক্তিযুদ্ধে সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারনম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মা সায়েরা খাতুনের জানাজা ও দাপন সম্পন্ন হয়েছে।

১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১১টার সময় মরহুমার দ্বিতীয় জানাজার নামাজ ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা চিশতিয়া জামে মসজীদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাপন সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এর আগে বেশ কয়েকদিন ধরে তিনি করনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেলাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, মরহুমা সায়েরা খাতুনের স্বামী মরহুম অ্যাড. সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের সংগঠক,মহকুমা সংগ্রাম পরিষদের আহব্বায়ক, ফরিদগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর মহকুমা এবং পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৭০ সালে উপনির্বাচনে কুমিল্লা-২৫ অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। অ্যাড. সিরাজুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার স্ত্রী মরহুমা সায়েরা খাতুন পাশে থেকে প্রেরণা যুগিয়েছিলেন।

Model Hospital

মরহুমার জানাজার নামাজে ইমামতি করেন, মরহুমার ভাতিজা মাওলান তুহিন পাটওয়ারী।
মরহুমার জানাযায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে মরহুমা সায়েরা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, কেন্দ্রীয় আ’লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আ’লীগের সভাপতি নাছির উদ্দিন আহাম্মেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম আহাম্মেদ,ফরিদগঞ্জ উপজেলা ছাত্ররীগের সভাপতি খাজে আহমেদ মজুমদার, সাবেক মেয়র মাহফুজুল হক ও মেয়র মঞ্জির, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুচ, সাধারন সম্পাদক মুজিবুর রহমান দুলাল প্রমুখ।

উল্লেখ্যঃ গতকাল ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল ২টা ৪৫ মিনিটের সময় তিনি ঢাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।