শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়ার ২৪১টি গ্রামে সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপন রফিকুল ইসলাম রনির

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম
কচুয়ার ২৪১টি গ্রামে সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপন রফিকুল ইসলাম রনির

কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৪১ টি গ্রামের সমাজ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন,কচুয়ার কৃতি সন্তান,শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি রফিকুল ইসলাম রনি।রফিকুল ইসলাম রনি একজন মানুষ যিনি শত বাধা ডিঙিয়ে একজন সফল উদ্যোক্তা,সফল ব্যবসায়ী, শিক্ষানুরাগী এবং তরুণ প্রজন্মের স্বপ্ন সারথি।

তাঁর আদর্শ অনুসরণ করে অনেক তরুণই হতে চান একজন সফল মানুষ, হতে চান মানবতার ফেরীওয়ালা। সামাজিক দায়বদ্ধতা তথা এলাকার সার্বিক উন্নয়নে রফিকুল ইসলাম রনির নিরলস প্রচেষ্টা যেন সাগরের স্রোতের মতই বহমান।

সাধারন মানুষের পাশে থাকার নিমিত্তে ইতোমধ্যেই তিনি স্ব-উদ্যোগে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ ও মাদ্রাসা, ঘর নির্মাণ,এতিমখানার জন্য পাকা ঘর,রাস্তার সংস্কারমূলক কাজ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য টিনশেডের ঘর নির্মাণ, আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ,গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান,উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন গুলো কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংগঠনের স্বেচ্ছাসেবীদেরকে উৎসাহিত করুন, বিভিন্ন এলাকায় মানুষের যাতায়াতের জন্য সাঁকো নির্মাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, শ্মশান সংস্কার ও রক্ষনাবেক্ষণে তার ভূমিকা সত্যিই প্রশংসাযোগ্য।

রফিকুল ইসলাম রনির উদ্যোগে নির্মাণাধীন রয়েছে এলাকার গরিব, দু:খী, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে সাধ্যমত সহায়তা করে যাচ্ছেন নিয়মিত।

Model Hospital

যেকোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন রফিকুল ইসলাম রনির মানবিক চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। কোনো রাজনৈতিক দলের পদ পদবী না থাকা স্বত্তেও ব্যক্তি উদ্যোগে সামর্থ্যে সবটুকু দিয়ে দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করায় পরিবার ও এলাকার সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা করে নিয়েছেন পরোপকারী এই মানুষটি।

রফিকুল ইসলাম রনি জানান, সাধারন মানুষের পাশে থেকে সেবা করার মাঝে অন্যরকম এক আত্মতৃপ্তি রয়েছে । মানুষের পাশে থাকার মাঝে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো কচুয়া অসহায় গরিব মানুষের পাশে থেকে সেবার পাশাপাশি কচুয়াকে একটি মডেল উপজেলা হিসেবে পরিচিত লাভ করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই, আমার কষ্ট পরিশ্রম উপার্জন দিয়ে কচুয়া মানুষের জন্য সেবা করতে এসেছি। আমি সব সময় কচুয়া মানুষের জন্য সেবা করে যাবো।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।