রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সকল ধর্ম ও বর্ণের জন্য বাংলাদেশ হলো শান্তি প্রিয় জায়গা : ডিসি মোহসীন উদ্দিন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৫৪ পিএম
সকল ধর্ম ও বর্ণের জন্য বাংলাদেশ হলো শান্তি প্রিয় জায়গা : ডিসি মোহসীন উদ্দিন

কোয়া পোদ্দার বাড়ির পুজামন্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখছেন- জেলা প্রশাসন মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এইদেশে কোন ধরনের সাম্প্রদায়িকতা নেই। আজকে দূুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে চাঁদপুর জেলার প্রতিটি মন্ডপে। পূজারীদের মধ্যে কোন ধরনের উদ্বেগ উৎকন্ঠা দেখিনাই। নির্ভয়ে-নির্বিঘ্নে তারা পূজা অর্চনা করছেন পূজারীরা, রাষ্ট্র তাদের নিরাপত্তা দিচ্ছে।

পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল ও ভারত দুর্গাপূজা শুধু হিন্দুরা অংশগ্রহন করে, ওইখানে কোন সর্বজনীন উৎসব দেখতে পাবেন না। শুধুমাত্র বাংলাদেশে সর্বজনীন উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন হয়। হিন্দুরা তাদের ধর্ম চর্চা করে। হিন্দুদের পাশাপাশি মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই অংশ গ্রহন করে। এইজন্য বলা হয় বাংলাদেশ একটা সর্বজনীন দুর্গোৎসব। বাংলাদেশ হলো একটি শান্তি প্রিয় জায়গা সকল ধর্ম ও বর্ণের জন্য।

তিনি গতকাল বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন কোয়া পোদ্দার বাড়ী ১৪৫ তম শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে এই কথা গুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন, সেনাবাহিনীর চাঁদপুর জেলা দায়িত্বপ্রাপ্ত লেপটেন্যান্ট কর্ণেল (কমান্ডিং অফিসার) মোয়াজ্জেম হোসাইন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী প্রমুখ।

Model Hospital

পুজামন্ডপ পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন, কচুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জেলা জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র মালাকাত, চাঁদপুর সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, যুব ঐক্য পরিষদের আহবায়ক অমরেশ দত্ত, সদস্য সচিব পার্থ গোপাল দাস, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু নাছির, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিডি কর্মকর্তা আব্দুল আলিম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহম্মেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক হাবীব উল্ল্যাহ হাবীব প্রমুখ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।