শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচর ও নীলকমল ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী জয়নাল আবেদীনের গণ সংযোগ

অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:৪৬ পিএম
অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিন
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে তিনি হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন ও ৫নং হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ, সরকারকান্দী, মিয়ার বাজার, চেয়ারম্যান বাজার ও ঈশানবলা বাজারে দিনব্যাপী হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ ও পথসভায় শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও এ অঞ্চলের মানুষ যে, এখনও সুবিধা বঞ্চিত সেটি দেখে আমরা অবাক হচ্ছি। নাগরিকদের যেই মৌলিক অধিকার রয়েছে, সেটির ন্যূনতমও এখানে নেই। আমরা জানি, দেশের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারগুলো সমান। কিন্তু এখানকার মানুষ মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা ও যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
আমি দুই দিন যাবত চাঁদপুর-৩ সংসদীয় আসনের চরাঞ্চলে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। এখানকার মানুষ কতটা অধিকার বঞ্চিত, বাস্তবে না দেখলে সেটি বুঝা যাবে না। এখানে নেই ভূমি ব্যবস্থাপনা, পর্যাপ্ত শিক্ষা ক্ষেত্র ও ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন এসব এলাকার মানুষ ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এসব চিত্র দেখে সেটিরই প্রমাণ হয় যে, যেসব সরকার বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেনি। এলাকার মানুষের ভোট নিয়েছে ঠিকই, কিন্তু মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয়নি। আমরা মানুষের কাছে গিয়েছি তাদের কথা গুলো শুনেছি। আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, নির্বাচনে আমরা বিজয়ী হই বা না হই, সাধ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়াবো। আর যদি আমরা তাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
সব সময় চরাঞ্চলের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিন।
তিনি বলেন, এতটুকু অন্তত পক্ষে নিশ্চিত হতে পারেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে চুরি, ডাকাতি ও দুর্নীতি হবে না। ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের হাইমচর উপজেলা সেক্রেটারী ফখরুল ইসলাম শিমুল, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, জেলা যুব নেতা মোহাম্মদ নেয়ামতুল্লাহ ফরিদ, হাইমচর উপজেলা যুব আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, জেলা ছাত্র আন্দোলনের নেতা নাসিরুল্লাহ বাহাদুর, ৪নং নীলকমল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি রেহান উদ্দীন পেদা, ৫নং হাইমচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি রাজা মিয়া সরদার, নীলকমল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি সানাউল্লাহ গাজী, সেক্রেটারী মোহাম্মদ আক্তার হোসেন সরদার, ১নং গাজীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারী সোহাগ তালুকদার, নীলকমল ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি আতিক আল মামুন প্রমূখ।
এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।