বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের নব নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৮ পিএম
ফরিদগঞ্জের নব নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন সম্পন্ন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নব নির্বাচিত ১৩ জন ইউপি চেয়ারম্যান ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে শপথগ্রহণ করেছেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। শপথ বাক্যে পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসকঅঞ্জনা খাঁন মজলিশ।

শপথ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, ফরিদগঁঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড: জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরু প্রমুখ।

শপথ নেয়া ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন.বালিথুবা পশ্চিম ইউনিয়নের জসিম উদ্দিন স্বপন মিয়াজী, বালিথুবা পূর্ব ইউনিয়নের এইচ এম হারুন-অর রশীদ, সুবিদপুর পূব ইউনিয়নের মোঃ বেলায়েত হোসেন , সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মোঃ মহসিন হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়নের শাহাজান পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের মোঃ বুলবুল আহম্মেদ, পাইকপাড়া উত্তর ইউনিয়নের আবুতাহের পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদ শাহ্ আলম শেখ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মোঃ আলাউদ্দিন ভূঁইয়া,চরদুখিয়া পূর্ব ইউনিয়নের মোঃ মাহমুদুল হাসান মিরাজ, চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের মোঃ শাহ্জাহান মাস্টার, রুপসা উত্তর ইউনিয়নের কাউছারুল আলম কামরুল ও রুপসা দক্ষিণ ইউনিয়নের মোঃ শরীফ হোসেন খাঁন।

Model Hospital

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।