বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোড থাকলেও হয়নি টেন্ডার, চরম ভোগান্তিতে এলাকাবাসী

হাজীগঞ্জের গন্ধব্যপুরে ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম
হাজীগঞ্জের গন্ধব্যপুরে ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাঁচই গ্রামের কাঁচা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক। টেন্ডার না হওয়ায় থমকে আছে উন্নয়ন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাঁচই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তপদার বাড়ি মসজিদ-মাদ্রাসা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।

বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে এই সড়কটি। স্কুলগামী শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতে সৃষ্টি হচ্ছে মারাত্মক সমস্যা। স্থানীয়রা জানাচ্ছেন, শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

সম্প্রতি রাস্তাটির ০.৮৫০ কিলোমিটার পাকাকরণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে “কোড নম্বর ৪১৩৬৯৪১৪৯” অনুযায়ী ভিআর প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলেও এখনো পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে রাস্তা উন্নয়নের কোনো কার্যক্রম শুরু হয়নি, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মোঃ আহসান হাবিব ফিরোজ জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাননি। এ অবস্থায় গ্রামের মানুষ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।

Model Hospital

উল্লেখ্য, দক্ষিণ পাঁচই গ্রামটি হাজীগঞ্জ উপজেলার মধ্যে একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। এখানে রয়েছে ঐতিহ্যবাহী পাঁচই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, চারটি নূরানী মাদ্রাসা এবং নয়টি জামে মসজিদ।

স্থানীয়রা বলছেন, “আমাদের গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। রাস্তা ভালো না থাকায় সবাই কষ্ট পাচ্ছে। সরকার দ্রুত পদক্ষেপ নিলে এলাকার উন্নয়নে বড় পরিবর্তন আসবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital