রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ছেংগারচর বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:২১ পিএম
মতলব উত্তরের ছেংগারচর বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর বাজারে  গণসংযোগ ও লিফলেট বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ডক্টর মুহাম্মদ জালাল উদ্দীনের  নির্দেশে উপজেলার ছেংগারচর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  লিফলেট বিতরণ করেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির নেতারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা একটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর প্রতিটি জনগণের অধিকার, বিচার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
এসময় ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।