সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া আসনে ধানের শীষের হাল ধরলেন ড. আনম এহছানুল হক মিলন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম
কচুয়া আসনে ধানের শীষের হাল ধরলেন ড. আনম এহছানুল হক মিলন

চাঁদপুরের কচুয়া-১ আসনের ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকালে দলের স্থায়ী কমিটির সভার পরে গুলশান অফিসে সংবাদ সম্মেলনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনম এহছানুল হকের নাম ঘোষণা করা হয়।

ঘোষণার খবর শুনে কচুয়া পৌর শহরে মিলন সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। অনেকে মিলনের নাম ঘোষণা করায় খুশির কান্নায় ভেঙে পড়েন। কচুয়া আসনে বিএনপির ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়ন দৌড়ে ছিলেন।

সকলকে টপকিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির মনোনীত হলেন ড. আনম এহছানুল হক মিলন।

Model Hospital

১৯৯৬ সালে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মেজবাহ উদ্দিন খানকে পরাজিত করে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে লড়ে আ ন ম এহছানুল হক মিলন বিজয় ছিনিয়ে আনেন। তারপর ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ড. মহীউদ্দিন খান আলমগীরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন।

এই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম
চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার-এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর শহরের বাসস্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার। জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম কাজী রাসেলের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মর্তুজা মাহবুব,ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম তালুকদার বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর দলীয় কর্মসূচি পালনের সুযোগ ছিল না, তখন গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছে। গণবিধিকার পরিষদ এখন পর্যন্ত অন্তত আটটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। গণ-অধিকার পরিষদ মানুষকে প্রতিবাদ করা, ন্যায় বিচারের কথা বলা এবং মেরুদন্ড সোজা করতে শিখিয়েছে।

Model Hospital

তিনি আরো বলেন, গণধিকারের প্রত্যেকটা সদস্য দেশপ্রেমিকের প্রতিচ্ছবি। বাংলাদেশে কেউ যদি নিরপেক্ষ দেশপ্রেমিকদের দেখতে চায়, তাহলে গণধিকার পরিষদের নেতাকর্মীদের দিকে তাকানোর আহ্বান জানাই। কারণ আজও তারা নিজের খেয়ে দেশের জন্য বনের মহিষ তাড়িয়ে যাচ্ছে। তারা আলোর মশাল জ্বেলে দেশ এবং জাতিকে পথ দেখিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসান মিজি, ওমর সালমান, যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারন সম্পাদক আল আমিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার সভাপতি আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা নিশান, যুব নেতা সালাউদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সিনিয়র সহ-সভাপতি পারভেজ আহমেদ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি নিরব আহমেদ, কচুয়া উপজেলার সভাপতি আবু সাইদ, মতলব পৌরসভার সভাপতি সাদ সরকার, তোলারাম কলেজ সভাপতি মোঃ নিলয়।

আলোচনা সবার শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠিতবার্ষিকী উদযাপন করেন। এর আগে গণপরিষদে যোগদান করা ব্যক্তিদের ফুলের মালা দিয়ে নেন অতিথিবৃন্দ।