বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ইসলামী ছাত্র আন্দোলনের পৌর সভাপতি রাকিবুল, সম্পাদক ফরহাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫৫ পিএম
চাঁদপুর ইসলামী ছাত্র আন্দোলনের পৌর সভাপতি রাকিবুল, সম্পাদক ফরহাদ
এইচ.এম নিজাম : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহা. সেলিম হোসাইন।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে আগামীদিনের নেতৃত্ব দেয়ার জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই। প্রচলিত আবেগী রাজনীতি থেকে বেরিয়ে এসে গবেষণামূলক, চিন্তা নির্ভর রাজনীতি করতে হবে। কারণ আগামী বিশ্ব একমাত্র চিন্তাশীলরাই নেতৃত্ব দিবে। তাই প্রত্যেকটি দায়িত্বশীলের বেশি বেশি অধ্যায়ন করতে হবে। প্রচুর গবেষণা ও জ্ঞান অর্জন করতে হবে এবং ক্রিয়েটিভ হতে হবে।
পৌর ছাত্র আন্দোলনের সভাপতি ডি এম. ফয়সাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আব্দুল গফুরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ আনোয়ার আল-নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি জননেতা আবু নাঈম মুহাম্মদ তানভীর, সেক্রেটারী মুহা.শরীফ মৃধা, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি নেয়ামতুল্লাহ ইউসুফ, সেক্রেটারি মুহা. ইমরান হোসাইন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের শহর এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি ২০২১ শেসনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ এর জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
সভাপতি মুহা. রাকিবুল ইসলাম, সহ-সভাপতি-কে এম আব্দুল গফুর সাধারণ সম্পাদক: মুহা.ফরহাদ হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital