সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম
চাঁদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেন চাঁদপুর জেলা বিএনপি।

শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় প্রঙ্গনে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, উচ্ছৃংখল চাঁদাবাজি ও জায়গা সম্পতি দখলের সাথে যারা জড়িত তাদের স্থান চাঁদপুর জেলা বিএনপিতে হবে না। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে।

সামনে আমাদের একটি কঠিন পরীক্ষা। জনগণের কাছ থেকে ভোট প্রার্থনা করে ভোট আনতে হবে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্খিত প্রতীক্ষা সফল হবে। কারো ব্যক্তিগত স্বার্থ আপনারা হাসিল করার চেষ্টা করবেন না।

Model Hospital

তিনি বলেন, আপনারা জানেন ফ্যাসিবাদীরা এখনো এ দেশে আছে। নব্য ফ্যাসিসবাদ জন্ম নিয়েছে। সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নব্য ফ্যাসিবাদ পুরাতন ফ্যাসিবাদীদের সহযেগিতা করছে। কোটের বারান্দা নব্য ফ্যাসিবাদরা পুরাতন ফ্যাসিবাদদের জামিন করায়। খুব সতর্কভাবে আপনাদেরকে চলতে হবে। কেউ যদি কোন উশৃঙ্খ কর্মকাণ্ড ও সন্ত্রাসী কর্মকান্ডা যান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কঠোরভাবে।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক সো. মুনির চৌধুরী, সহ-সভাপতি ডি এম শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, জেলা জাসাসের আহ্বায়ক রোটা. কাজী মাইনুল হক জীবন, সদস্য সচিব মো. মোবারক শিকদার, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।