সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন কালে আলহাজ্ব এম এ হান্নান

আমি বৃষ্টিতে ভিজেছি, মিছিল করেছি, তবুও ফ্যাসিবাদ সরকারকে ভয় পাইনি

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:৩২ পিএম
আমি বৃষ্টিতে ভিজেছি, মিছিল করেছি, তবুও ফ্যাসিবাদ সরকারকে ভয় পাইনি
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, “আজ বিএনপি ও এ দেশের আপামর জনসাধারণের জন্য একটি বিশেষ দিন। এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন যাত্রাপথে নিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল।”
তিনি আরও বলেন, “আমি বৃষ্টিতে ভিজেছি, মিছিল করেছি, তবুও ফ্যাসিবাদ সরকারকে ভয় পাইনি। ২০০৮ সালে আমার মনোনয়ন ছিনতাই হওয়ার পরেও আমি দলের বিরুদ্ধে কিছু বলিনি এবং আজও আমি দলের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। আমি দলের নেতা ও নেত্রীকে শ্রদ্ধা করি। তবে যদি ভুল বসত কোন সিদ্ধান্ত হয়ে থাকে, আমার দলের মহাসচিব বলেছেন এটাই চুড়ান্ত মনোনয়ন নয়, সংযোজন বিয়োজন হতে পারে। দয়া করে আমরা কেহই দলের বিরুদ্ধে ও আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন কথা বলবেন না। আমরা দলের সাথে আছি এবং দলের সাথে থাকবো। তারপরেও দল যদি আপনাদের ভাষা না বুঝে, তাহলে তারেক সাহেবকে অনুরোধ করবো এবং আপনারা সিদ্ধান্ত নিবেন, আপনাদের সাথে আমি আছি এবং থাকবো।”
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম পাটওয়ারী, আব্দুর রহমান, আলমগীর পাটওয়ারী, মাহবুবুর রহমান মফু ও মাসুদ বেপারী।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও আমির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন।
সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।