বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এডভোকেট কবীর চৌধুরী ষোলঘর উবি’র কো-অপ্ট সদস্য নির্বাচিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২২ পিএম
এডভোকেট কবীর চৌধুরী ষোলঘর উবি’র কো-অপ্ট সদস্য নির্বাচিত 
সজীব খান : চাঁদপুর সদরের ষোলঘর উচ্চ বিদ্যালয়ের এডভোকেট কবির হোসেন চৌধুরী কো-অপ্ট সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমনের সভাপতিত্বে প্রধান শিক্ষক রেজাউল করিম এর পরিচালনায় বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত হয়। সবাই সকলের সিদ্ধান্ত মতে এডভোকেট কবির চৌধুরীকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করেন।
এসময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, মানিক চন্দ্র, শাহজান মিয়া, মোঃ নাছির উদ্দিন বেপারী, সংরক্ষিত মহিলা সদস্য খুকি বেগম, শিক্ষক প্রতিনিধি মোঃ মফিজুল হক, সুশীতল দাস, মহিলা শিক্ষক প্রতিনিধি মারুফা আক্তার উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয়ের নবনির্বাচিত কো অপ্ট সদস্য এডভোকেট কবির চৌধুরী বিদ্যালয় পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ জানান, এবং বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন বলেন, চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, এ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকরা শিক্ষার বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এ বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার গুনগতমান অব্যাহত রাখার জন্য সব সময় কাজ করবেন বলে জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital