বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম
ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন টেলু জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার সময় চরপাড়া গ্রামের বেপারী বাড়ি ও মালি বাড়ি সংলগ্ন শ্মশান বাগানে সুপারি গাছের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। কাছে গিয়ে তারা পরিচয় নিশ্চিত হন।
তিনি আরও বলেন, মরদেহের অবস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুপারি পাড়তে ওঠার সময় গাছটি ভেঙে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশের পাশেই ভাঙা সুপারি গাছও দেখা গেছে। এরপর পুলিশকে সংবাদ দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, আবিদুর রহমান আবু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital