শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৫ পিএম
আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, মানুষের কষ্ট দুঃখ আওয়ামী লীগ উপলব্ধি করেছে। আজকে বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগের জন্য। কিছু বামদল আছে কিছু দক্ষিণপন্থী দল আছে কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য যা কিছু করছে আওয়ামী লীগই করছে। তারা ক্ষমতার পেছনে ছুটে ক্ষমতার পদলেহন করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে।

রবিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উপর দিয়ে ঢাকা থেকে মোটরশোভা যাত্রা’সহ বাড়ি ফেরার পথে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

জাতির পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা পথ চলছি মন্তব্য করে নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগের আদর্শ রয়েছে আর তা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এদেশের মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা সংবিধান দিয়েছেন, কিভাবে দেশ চলবে সেই নির্দেশনা দিয়েছেন। জাতির পিতার দেখানো পথে জনগণের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

সাংসদ নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুর অদ্ভুত শক্তি ছিল সংগঠন গড়ে তোলার। সবসময় সংগঠনের গুরুত্ব দিয়েছেন। এদেশের মানুষ যা কিছু পেয়েছে সব কিছু আওয়ামী লীগ দিয়েছে।

Model Hospital

১৯৪৮ সালে ছাত্রলীগ গড়ে তুলেছেন বঙ্গবন্ধু। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, জনগণের সংগঠন হিসেবে দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত সংগঠন দেখি সেটি আওয়ামী লীগ। বিএনপি ও জাতীয় পার্টি জনগণের মধ্য থেকে উঠে আসেনি ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্ট দল। যারা এ নিয়ে কথা বলে তাদের মনে রাখা উচিত।

নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। তাই জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। বিএনপির একমাত্র লক্ষ্য লুটপাট ও দুর্নীতি। জনগণের কল্যাণে তাদের কোনো লক্ষ্য নেই। বিএনপি উন্নয়ন করতে জানে না, জানে শুধু লুটপাট করতে।

এসময় মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পেওরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নুরুল আমিন রুহুল এমপি ঢাকা থেকে চাঁদপুরের মতলব উত্তর আসার কথা শোনে হাজারো নেতাকর্মী গালিমখাঁ বাংরাবাজার ব্রীজে মোটরশোভা যাত্রা নিযে জড়ো হয়। ফুলের পাপড়ী ও মালা দিয়ে শুভেচ্ছা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital