বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৭ পিএম
মতলব উত্তরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

নিহত মাজেদা বেগম।

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় সম্পত্তিগত বিরোধের জের ধরে নাসরিন বেগম (৫৫) নামের এক বৃদ্ধার পা ভেঙ্গে দিল প্রতিপক্ষের মুসতাকিন সরকার নামের এক যুবক। এ ঘটনা বুকের খাচা ভেঙ্গে গুরুত্বর আহত হন, তিনি মাজেদা বেগম (৭৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুত্বর আহত মাজেদা বেগম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নাসরিন বেগম ওই বাড়ির ইউনুস সরকারের স্ত্রী। নিহত মাজেদা বেগম আহত নাসরিন বেগমের মা।

ঘটনার পর আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেও দ্বিতীয় দফায় ওই যুবক তাদের ওপর হামলা করে।

Model Hospital

নিহতের স্বজনরা জানায় একই বাড়ির মৃত রাজ্জাক সরকারের পুত্র মুস্তাকিন সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিশ দরবার এবং চাঁদপুর আদালতেও তাদের একটি মামলা চলমান রয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রায় ৪/৫ বছর পূর্বে মুস্তাকিন সরকার তাদের বাড়ির জমিতে একটি বিল্ডিং নির্মাণ করেন। নির্মাণকৃত বিল্ডিংয়ের জমি আহতদের পরিবারের দাবি করায় মুস্তাকিন সরকার এলকার গণ্যমান্য ব্যক্তিসহ সকলের সম্মতিক্রমে সার্ভেয়ার দিয়ে বাড়িতে জমির মাপ আনেন এবং মাপ হওয়ার পর নির্মাণকৃত সে বিল্ডিং আহতদের জমির অংশতেই পড়ে বলে জানান। তখন তাদের জমি থেকে বিল্ডিং সরিয়ে নেওয়ার কথা বললে ওই সময় মুস্তাকিন ও তার পরিবারের লোকজন একইভাবে তাদের উপর হামলা চালিয়ে মেরে রক্তাক্ত জখম করেন বলে আহতরা জানিয়েছেন।

এ নিয়ে ভুক্তভোগী পরিবার মোস্তাকিন সরকারের বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে।

মামলা চলমান থাকার পরেও ঘটনার দিন সকালে মোস্তাকিন সরকার বিরোধকৃত এবং নির্মানকৃত বিল্ডিংয়ের পাশের জমিতে মাটি কেটে এবং বেড়া দিয়ে জোরপূর্বক দখল করতে গেলে অসহায় বৃদ্ধা নাসরিন বেগম তাতে বাধা প্রদান করলে মুস্তাকিন সরকার দেশীয় অস্ত্র এবং হকিস্টিক দিয়ে বৃদ্ধাকে একা পেয়ে আঘাত করে গুরুতর আহত করেন বলে তাদের অভিযোগ। এসময় আহত নাসরিন বেগমের মাতা বৃদ্ধা মাজেদা বেগম তার মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে মুস্তাকিন ও তার স্ত্রী হোসনে আরা বেগম তাকেও মেরে গুরুতর আহত করেন।

তারা জানান মুস্তাকিন সরকার গংরা এলাকায় প্রভাবশালী হওয়ায় দফায় দফায় এরকম হামলার শিকার হয়ে তারা খুবই আতঙ্কের সাথে দিনযাপন করছেন। এ বিষয়ে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital