বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৪ পিএম
চাঁদপুরে গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি :মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ উদযাপনে চাঁদপুরে গ্রামীণ ব্যাংক জোনাল অফিস কর্তৃক ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে ।

ভাষা দিবসে শহিদদের প্রতি চাঁদপুর জোনাল অফিসের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঐ দিন সকাল সাতটায় চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনারের পাদদেশে চাঁদপুর যোনাল ম্যনেজার বিবেকানন্দ সাহার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জোনের অডিটর অফিসারিএসএম মহসীন,গ্ রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার, চাঁদপুর ও রামগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার, যোনাল অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে গ্রামীণ ব্যাংক জোনাল অফিসে সকল ভাষা শহীদদের প্রতি দোয়া ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital