শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৮ পিএম
আশিকাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার  আশিকাটি ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে ২নং ওয়ার্ড উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
২২ ফেব্রুয়ারি  বিকালে হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোহাগ খানের সভাপতিত্বে ইউপি সচিব সুলতান মাহমুদের  পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ হাসিম খান, আইউব মাস্টার, বাচ্চু পাটওয়ারী,  আবুল খায়ের মুন্সি, শুক্কুর মুন্সি, মিজান গাজী, আবদুল ওহাব মাস্টার, তাহের মৃধা, কাশিম মজুমদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তৃনমূলের মতামত নিয়ে সরকার উন্নয়ন করছে, আশিকাটির ইউনিয়নের উন্নয়নের লক্ষে প্রতিটি ওয়ার্ডেই উন্নয়নের জন্য ওয়ার্ড সভা করা হবে, আশিকাটি ইউনিয়ন থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিয়ে বন্ধের লক্ষ্যে কাজ করা হবে, সকল ধরনের অনিয়ম দূর করতে সকলকে সহযোগীতা করতে হবে। সরকারের উন্নয়ন গুলো মানুষের দৌড় ঘোড়ায় পৌছে দিতেই এ ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে। ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা নিয়েই পঞ্চবার্ষিকীর এ ওয়ার্ড সভা করা হচ্ছে।
আশিকাটিকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়েইকাজ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital