শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আগামী দিনে ইসলাম ও দেশ বাঁচাতে হাতপাখার বিকল্প নেই : জয়নাল আবেদীন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম
আগামী দিনে ইসলাম ও দেশ বাঁচাতে হাতপাখার বিকল্প নেই : জয়নাল আবেদীন

২নং উত্তর আলগী ইউনিয়নে হাতপাখার প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন নির্বাচনী গনসংযোগ করছেন।

২নং উত্তর আলগী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিনি হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের নয়ানী, কাটাখালী বাজার, রায়েরবাজার, কমলাপুর, চৌধুরী বাজার, আনন্দবাজার, ভিঙ্গুলিয়া, গাজীর বাজার, বাংলাবাজার ও আলগী বাজার এলাকা সহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
পথসভা ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, দুর্নীতি, চাঁদাবাজ আর লুটতরাজের কারণে আজও দেশের প্রকৃত উন্নয়ন হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় এসেছে, তারা দেশ কে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। শুধুমাত্র ক্ষমতাসীন দের চুরি, ডাকাতি আর দুর্নীতির কারণে আজও আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারিনি। অথচ আমাদের সমসাময়িক সময়ে যেসব রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, তারা আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের দেশের জনশক্তি সেখানে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করছে। আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা দেশে মেইল ফ্যাক্টরি ও কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করছে। তাই এই চাঁদাবাজ, দুর্নীতিবাজদের হাত
থেকে দেশকে বাঁচাতে হবে।
আজ সেই সুযোগ তৈরি হয়েছে, ছাত্র, যুবক, বৃদ্ধ ও সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়েছে। তারা এই পুরনো ব্যবস্থার পরিবর্তন চাই। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর কোন স্বৈরাচার কে মানুষ ভোট দিবে না।
মানুষ পরিবর্তন চায়, তাই পরিবর্তনের যাত্রা নিয়ে এসেছে হাতপাখা। আজ হাতপাখা ইসলাম ও দেশ প্রেমিকদের একমাত্র প্রতীকে পরিণত হয়েছে।
তাই আগামী দিনে ইসলাম ও দেশ বাঁচাতে হাতপাখার বিকল্প নেই।
গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আখতার হোসাইন মিয়াজী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মাওলানা ছফিউল্লাহ, সেক্রেটারী ফখরুল ইসলাম শিমুল, জেলা শ্রমিক আন্দোলনের সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ রিপন মুন্সী, ২নং উত্তর আলগী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইমান হোসেন, সেক্রেটারী মোহাম্মদ রুহুল আমিন রাঢ়ী প্রমূখ।
এছাড়াও ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।