সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ নাজমুল ইসলাম সরকার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ নাজমুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক- বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়, যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।

Model Hospital

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ও দেশপ্রেম ধারণ করেই একটি সুশিক্ষিত, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

জেলা প্রশাসক আরও বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কলেজ ও স্কুলের শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন অল্প সময় হলেও দেশাত্মবোধক গান, দেশপ্রেমমূলক কবিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে দেশপ্রেমের চর্চা অব্যাহত রাখা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান, চাঁদপুর ডিডিএলজি ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।