রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা নিধন অভিযান শতভাগ সফল করতে সবাইকে কাজ করতে হবে; অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৯ পিএম
জাটকা নিধন অভিযান শতভাগ সফল করতে সবাইকে কাজ করতে হবে; অঞ্জনা খান মজলিশ
সজীব খান : জাটকা নিধন প্রতিরোধর টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, অভিযানের সময় জেলে পল্লীতে গিয়ে প্রচার করতে হবে, প্রয়োজনে গল্প নাটিকা তৈরি করে সেখানে প্রচার করতে হবে। সম্মনিত ভাবে জাটকা নিধন অভিযান এবার থাকবে। ইলিশ দেশের সম্পদ, তাই অভিযানের সময় নদীতে ড্রেজিং বন্ধ রাখতে হবে, যারা ড্রেজিং করছে, তাদেরকে চিঠি দেওয়া হবে। অভিযানের  সময় প্রশাসনকে সঠিক তত্ত্ব দিতে হবে। যাতে করে ম্যাজিস্ট্রেট গিয়ে সত্যতা পায়।
জাটকা সংরক্ষণ অভিযান সুষ্ঠ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলেদের যে চাল আসছে, তা সঠিক সময়ে, সঠিক নিয়মে তাদের মাঝে বিতরন করতে হবে। প্রতিজন জেলেকে ৪০ কেজি করে চাল দিতে হবে,একটা চাল ও তাদেরকে কম দেওয়া যাবেনা, জেলেদের তালিকার পরিপূর্ণ চাল আসছে।  যারা চাল কম দিবেন,  এধরনের সংবাদ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান সফল করতে প্রচার প্রচারনা করতে হবে, বিভিন্ন খালের মুখ বন্ধ করে রাখতে হবে, বন্ধ মুখ যাতে খুলতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সবাই মিলে একত্রে কাজ করলে অভিযানের সফলতা আসবে।
সম্মলীত ভাবে অভিযান করতে হবে, জাটকা নিধন অভিযান শতভাগ সফল করতে হবে, অভিযানের সময় আড়ৎদারকে ও নজরধারীতে রাখতে হবে। ইলিশ কারো সম্পদ নয়, এটা জাতীয় সম্পদ, ইলিশের বড় উপকারভোগী হচ্ছে জেলারা, দেশের স্বার্থে সবাইকে জাটকা অভিযান সফল করতে হবে, ঐ সময় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের সময় বহিরাগত জেলেরা মাছ স্বীকার করতে আসলে, সাথে সাথে প্রশাসনকে অবগত করতে হবে। তাদেরকে চিহৃত করতে হবে। অভিযানের সময় স্ব স্ব ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। মৎস্য পল্লী, জেলে পল্লীতে বেশি বেশি প্রচার করতে হবে।
জাটকা রক্ষা করতে হবে, নতুবা আমরা ইলিশ পাবোনা, ইলিশ আমাদের একটা জাতিয় সম্পদ।
জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইমতিয়াজ হোসেন, নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজ, মতলব দক্ষিন ইউএনও ফাহমিদা হক, হাইমচর উপজেলা ইউএনও ,চাই থোয়াইহলা চৌধুরী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বকতিয়ার উদ্দিন, মতলব উত্তর সিনিয়র মৎস্য অফিসার মনোয়ারা বেগম, ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারহানা আক্তার রুমা, জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ, কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লীক, চাঁদপুর কেন্দ্রীয় মৎস্য ব্যবসায়ী সমিতি তসলিম বেপারী, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি  মালেক দেওয়ান, সহ সভাপতি শাহ আলম মল্লিক, সংবাদকর্মী ইব্রাহিম খানসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মৎস্য জীবি সমিতি নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।