সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রাঙামাটি জেলা পুলিশের সাইবার সাফল্য: হারানো অর্ধ শতাধিক মোবাইল উদ্ধার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
রাঙামাটি জেলা পুলিশের সাইবার সাফল্য: হারানো অর্ধ শতাধিক মোবাইল উদ্ধার

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিরলস ও দক্ষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন,
“ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার যেমন অপরাধ বাড়াচ্ছে, তেমনি সঠিক ব্যবহার অপরাধ দমনে বড় শক্তি হিসেবে কাজ করছে। রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের হারানো সম্পদ উদ্ধারসহ সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ জনগণের বন্ধু—এই আস্থা বাস্তব কাজে প্রমাণ করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “হারানো মোবাইল উদ্ধার শুধু একটি সম্পদ ফেরত দেওয়া নয়, বরং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা উদ্ঘাটন এবং জনসেবামূলক কার্যক্রমে রাঙামাটি জেলা পুলিশ আরও সক্রিয় থাকবে।”

Model Hospital

জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত এই সেল এ পর্যন্ত সাইবার অপরাধ দমন ও ক্লুলেস মামলা উদ্ঘাটনের পাশাপাশি মোট ৫৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।