শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গৌরবের ৭০ বছরে কচুয়া সিংআড্ডা উচ্চ বিদ্যালয়

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম
গৌরবের ৭০ বছরে কচুয়া সিংআড্ডা উচ্চ বিদ্যালয়

গৌরবের ৭০ বছরে সিংআড্ডা উচ্চ বিদ্যালয়; শিক্ষা, মানবতা ও সেবার আদর্শে গড়ে ওঠা এক আলোকিত প্রতীক

মোঃ রাছেলের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত : ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কচুয়ার প্রত্যন্ত আঞ্চলে অবস্থিত সিংআড্ডা উচ্চ বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং কচুয়ার শিক্ষা মানবতা ও সেবার আদর্শে গড়া এক আলোকিত প্রতীক।

প্রায় ৬ দশকের সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে হাজারো দক্ষ, সৎ ও মানবিক নাগরিক। ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, প্রশাসক সব পেশাতেই এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছে।

গৌরবময় ৭০ বছরের পথচলা শেষে পা রাখছেন নতুন এক অধ্যায়ে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পূরনো স্মৃতি মূলক গল্প, দিনভর আড্ডা, মনোজ্ঞ স্বাংস্কৃতিক ও স্মরনিকার মোড়ক উন্মেচনের মাধ্যমে চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের (১৯৬৪-২০২৫ সাল পর্যন্ত) এই প্রথম বারের মতো বর্নাঢ্য র‌্যালী ও স্মৃতিচারণ ও উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে ৭০ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান।

Model Hospital
কচুয়া উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিত র‌্যালীতে অতিথিবৃন্দ।

‘সত্যিকারের বন্ধুত¦, জীবনকে করে সুন্দর’ এ আহবানে শনিবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে সাবেক ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান খান কাজল।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও মির্জা আলমগীরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস ছাত্তার আখন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস।

আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান, বিশিষ্ট ব্যাংকার খন্দকার এস.এম সালেহ উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফজলুল হক, ড. প্রফেসর মাহফুজুর রহমান ভূঁইয়া, গোলশান আরা বেগম, বিএনপি নেতা মো. মিজানুর রহমান পাঠান, জাহাঙ্গীর আলম প্রধান, গাজী মো. রোস্তম আলী, আনোয়ার হোসেন প্রধান, আলমগীর হোসেন, ইঞ্জি: শেখ ফরিদ, আবুল কাশেম, আবুল কামাল, সাবেক ইউপি সদস্য মো. আমির হোসেন ও মারুফ সিকদার প্রমুখ।

বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক সহ অসংখ্যা অতিথিদের স্মৃতির মিলন মেলায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।