বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মেঘনা নদীতে চুরি করে বালু উত্তোলন থামছে না

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম
চাঁদপুর মেঘনা নদীতে চুরি করে বালু উত্তোলন থামছে না

বালু তোলার অনুমোদন না থাকলেও চাঁদপুর মেঘনা নদী বিভিন্ন স্থান দিয়ে চুরি চামারি করে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। নৌ পুলিশ কোস্টগার্ডের পাহারা থাকার পরও নদীর প্রাকৃতিক সম্পদ বালু লোপাট হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বালু উত্তোলনকালে আটক ৩ জনকে আটক করা হয়। তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

বালু খেকোরা রাতের আঁধারে এমনকি দিনের বেলায় ড্রেজার ভাসিয়ে চাঁদপুর নৌ সীমানার মতলব উত্তর এলাকা দিয়ে গোপনে বালু উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে বলে অভিযোগ এখন প্রতিদিনই শোনা যাচ্ছে।

মঙ্গলবার চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ জন কে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

Model Hospital

বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্তে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)  রহমত উল্ল্যাহ।

এ সময়  ষষ্ঠখন্ড বোরচর এলাকায় অবৈধ ভাবে কৃষি খাস জমির মাটি মাটার অপরাধে ৩ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital