শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম
সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো : লায়ন হারুনুর রশিদ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ।
তিনি বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। যারা শহীদ জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে বিশ্বাস করেন, তারা কখনো দলের সঙ্গে অভিমান করে আলাদা থাকতে পারেন না।”
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে ধানের শীষের বাহক হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। আমি এখানে ব্যক্তি হিসেবে নই, ধানের শীষ প্রতীকের একজন বাহক মাত্র। আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই দেশের মানুষের ওপর চলমান জুলুম-নির্যাতন ও সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের অনুসারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন হারুনুর রশিদ বলেন, “এ আসন থেকে অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসন আবারও ধানের শীষকে উপহার দেবেন।”
মতবিনিময় সভায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন বলেন, “আমরা এ দলের জন্য মামলা-হামলা, জেল-জুলুম সহ্য করেছি। আজ আর কোনো মান-অভিমান নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো, ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মোঃ আমির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম টেলু, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী,  উপজেলা যুবদল নেতা নকিব আহমেদ, জহিরুল ইসলাম, কামরুল রাড়ি, মহিলা দলের নেত্রী শারমিন করিম এবং ছাত্রদল নেতা তানজিল হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।