বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে একদিনে প্রায় ১২’শ ডোজ করোনা টিকা নিলেন ইউনিয়নবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৭ পিএম
রামপুরে একদিনে প্রায় ১২’শ ডোজ করোনা টিকা নিলেন ইউনিয়নবাসী
মাসুদ হোসেন : করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে একদিনে ১ হাজার ১৯৭ (প্রায় বারো’শ) ডোজ টিকা নিয়েছে ইউনিয়নবাসী।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনভর দেশব্যাপী ১কোটি মানুষকে টিকা (ভ্যাকসিন) প্রদানের অংশ হিসেবে রামপুরবাসী এই টিকা পেলো।
এদিন ইউনিয়নের তিনটি স্থানে এ টিকা দেওয়া হয়। রামপুর ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহালম হোসেন জানান, রামপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র (এফডব্লিওসি) ও কামরাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ৪৪৩ জন পুরুষ ও ৬৬৮ জন মহিলাকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়াও ৮৬ জন পুরুষ-মহিলাকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী। ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ও ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহালম হোসেন বলেন, দেশব্যাপী গণটিকা (১ কোটি মানুষকে টিকা প্রদান) কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, টিকাদান কর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সবার আন্তরিক সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে রামপুরে এ টিকা দিতে সক্ষম হয়েছি।
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসীন খান, সহ সভাপতি মাহবুব আলম, যুবলীগ নেতা ফখরুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।