শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪২ পিএম
চাঁদপুরে নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন
সজীব খান : চাঁদপুরে বৃহত্তম কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায়  নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় ঘোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়ের উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের বাস্তবায়নে জাটকা সংরক্ষেন কার্যক্রম বাস্তবায়নে ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার সহকারী  মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ, চাঁদপুর নৌ পুলিশের এস আই নাছির উদ্দিনসহ বেশ কয়েকজন প্রশিক্ষণ দেন।
এ সময় বিভিন্ন স্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে নদীর তীরবর্তী বিভিন্ন ইউনিয়নের মোট ৬০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।
জেলেরা দুই মাস নদীতে জাটকা  রক্ষা করার লক্ষে প্রশিক্ষণে তারা বুঝানো হয়, তাদেরকে বিকল্প আয়ের জন্য দুটি করে ছাগল দেওয়া হবে বলে মৎস্য কর্মকর্তা জানানা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital