বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগপঞ্জ ১১টি ইউনিয়নে কমিটি দিয়েছে উপজেলা ছাত্রদল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩২ পিএম
ফরিদগপঞ্জ ১১টি ইউনিয়নে কমিটি দিয়েছে উপজেলা ছাত্রদল

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারী শনিবার উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর ও সদস্য সচিব মো. সালাউদ্দিন আহমেদ মিঠুর যৌথ স্বাক্ষরিত পত্রে এসকল কমিটির অনুমোদন দেওয়া হয় ।

১১টি ইউনিয়নের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন সভাপতি মো. নাদিম আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন কাজী। ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন সভাপতি মো. ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক মো. ফয়সাল ওয়াহিদ। ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন সভাপতি রাজু হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেদোয়ান আহাম্মেদ ।

৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান (আরমান), সাধারণ সম্পাদক মো. রাফি উদ্দিন। ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন সভাপতি মো. ইমাম হোসেন (সুজন শেখ), সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন। ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন সভাপতি মো. কাউছার হোসেন (বাবলু), সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাদাত। ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. কাউছার খান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি। ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন সভাপতি শরিফ মো. সাকিব, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। ১৫নং রুপসা উত্তর ইউনিয়ন সভাপতি মো. রাজু হোসেন, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন। ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. রবিউল আলম রুবেল, সাধারণ সম্পাদক কাউছার খান।

Model Hospital

কমিটি গঠনের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর বলেন, নব গঠিত কমিটির মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কাঠামো দৃঢ় হবে। সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধি পাবে। উপজেলা বিএনপি সমন্বয়ক এম এ হান্নানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তরান্বিত করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে বেগবান করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital