শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে দাঁড়িপাল্লার গণসংযোগ পথসভা ও উঠান বৈঠক

শিক্ষার্থীদের ভোটে প্রমাণিত, দুর্ণীতিবাজদের পাশে জনগণ নেই : শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম
শিক্ষার্থীদের ভোটে প্রমাণিত, দুর্ণীতিবাজদের পাশে জনগণ নেই : শাহজাহান মিয়া

হাইমচরের বিভিন্ন স্থানে গণসংযোগ পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন,“দেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

দুর্নীতিবাজদের সাথে জনগণ নেই। তরুণ সমাজ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সুশাসন চায়। পরিবর্তনের প্রত্যাশায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছে দাড়িপাল্লা মার্কা। ভোটাররা এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন।

গতকাল বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে হাইমচর উপজেলার ৯নং ওয়ার্ড শহর আলী মোড়, বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, তেলিরমোড় বাজারসহ বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন এডভোকেট শাহজাহান মিয়া।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ লুট করেছে, জনগণ আর তাদের দেখতে চায় না। দাঁড়িপাল্লা প্রতীক হলো ইনসাফ, সততা ও ন্যায়ের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।

Model Hospital

এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,“আপনার একটি ভোটই পারে অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে। ইনশাআল্লাহ, জনগণের ঐক্যবদ্ধ ভোটেই পরিবর্তনের সূচনা হবে।

গণসংযোগ কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাহাবুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসেন, সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন বাহার, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আলী আকবর, সহ সেক্রেটারী মাওলানা আবু জাফর সাদিক, সহকারী সেক্রেটারী ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুর রহমান আশরাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান (মডেল), সেক্রেটারী মাস্টার আবু হানিফ, ৬নং চরভৈরভী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল মান্নান, ২নং উত্তর আলগী ইউনিয়ন আমীর ওমর ফারুক, ৮নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ এনায়েত উল্লাহ কাজী, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, হাইমচর উপজেলা যুব বিভাগের সভাপতি সালাহউদ্দিন রুমী, হাইমচর উপজেলা এনসিপি আহ্বায় মোখলেছুর রহমান মুকুল সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।