চাঁদপুর-৩ আসনে পৌর শ্রমিক দলের ধানের শীষের মিছিল
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম
ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে বিশাল একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ফেব্রুয়ারি)বিকেলে শহরের মিশন রোড এলাকা থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক দলের সভাপতি কালু শিয়াল সাধারণ সম্পাদক ছোটন বেপারী, যুগ্ম সম্পাদক সজিব লস্কর,সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মকবুল হোসেন শেখ, সহ-সভাপতি সোহেল গাজী সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ ১ থেকে ১৫ নং ওয়ার্ডের শ্রমিক দলের সকল পর্যায়ে নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বলেন, শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই একজন অভিজ্ঞ, ত্যাগী ও জনপ্রিয় নেতা, তিনি চাঁদপুর ৩ আসনের উন্নয়ন ও অধিকারের বিষয়ে সবসময় অবিচল ও সোচ্চার ছিলেন। তারা আরো বলেন, ১৭ বছর ধরে প্রতিটি নেতাকর্মীর সুখ দুঃখে পাশে থেকে তাদেরকে আগলে রেখেছেন মানিক ভাই।
গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরী। মানিক ভাই বিজয়ী হলে তার দ্বারাই এই চাঁদপুরের উন্নয়ন তারান্মিত হবে।
তাই সকলেই চাঁদপুরের উন্নয়নের কথা চিন্তা করে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন।





