শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মোলহেডে অগ্নিকান্ডে পুড়লো দোকান; ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১১ পিএম
চাঁদপুর মোলহেডে অগ্নিকান্ডে পুড়লো দোকান; ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর বড়স্টেশন মোলহেডস্থ বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পর্যটন কেন্দ্রের ভেতরকার ৬টি কসমেটিক্স ও চটপটির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

২৭ ফেব্রুয়ারি রোববার দিনগত রাত অনুমানিক দেড়টার সময় মোলহেডে প্রবেশের উত্তর পাশ্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রোববার রাতেই স্থানীয় জনতা এবং চাঁদপুরর ফায়ার সার্ভিসের দমকলবাহিনী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ড সেটি এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটে। পাশাপাশি এই অগ্নিকাণ্ড কারো শত্রুতাবশত কি না, সেটিও খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।

Model Hospital
চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্রে অগ্নিকান্ডে পুড়লো ৬ টি দোকান। ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাবসায়ীদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মোঃ সাকু মোল্লা, রতন খান, বিল্লাল, রিপন, মাহাবুব ও আল আমিন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য চাঁদপুর জেলা প্রশাসক, পৌর মেয়র ও সমাজকল্যাণ সমবায় সমিতির দৃষ্টি আকর্ষণ করেন।

ভিডিওতে দেখুন

https://fb.watch/bsDO2fCjS-/

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital