শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

আমা‌দের দে‌শে ভাল মানু‌ষের বড্ড অভাব, বড্ড বেশী অভাব : জেলা প্রশাসক নাজমুল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
আমা‌দের দে‌শে ভাল মানু‌ষের বড্ড অভাব, বড্ড বেশী অভাব : জেলা প্রশাসক নাজমুল

পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল হাসান সরকার।

চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) সকালে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল হাসান সরকার।

তিনি বলেন, আপনারা সক‌লেই জা‌নেন আগামী বৃহস্প‌তিবার ১২ তা‌রিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ‌ভোট। তাই আমার ব্রেনের সকল মাই‌ক্রো উন্সএ ধ‌্যা‌নে, জ্ঞা‌নে, শয়‌নে, স্বপ‌নে শুধুই নির্বাচন। আপনারা এখন পুরানবাজার ডিগ্রী ক‌লেজ থে‌কে যতই বল‌বেন স‌্যার আপন‌া‌কে ভালবা‌সি, আ‌মি বল‌বো সক‌লে সুন্দর ক‌রে ভো‌টের হা‌সি দি‌বেন।

শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, আ‌মার কা‌ছে ম‌নে হয় মানু‌ষের জীব‌নে শিক্ষা অর্জন ফরমাল হোক ইনফরমাল হোক, উ‌দ্দেশ‌্য একটাই- ভাল আর মন্দ‌কে আলাদা ক‌রে দেখা। আমা‌দের দে‌শে ভাল মানু‌ষের বড্ড অভাব, বড্ড বেশী অভাব। কি‌শেষ ক‌রে নৈ‌তিক চ‌রি‌ত্রের মানুষ। শিক্ষার মূল উ‌দ্দেশ‌্য ছিল আদর্শলি‌পি থে‌কে শুরু ক‌রে আজ‌কে যতগু‌লো বই প‌ড়ে‌ছি- একটাই উ‌দ্দেশ‌্য ছিল কিছু শিখার, কিছু ভাল কিছু করার। শিক্ষার্থী‌দের বল‌বো একটা জি‌নিস জীব‌নে ধ‌রে রাখ‌তে সেটা হ‌চ্ছে নিষ্ঠা বা সততা। আর তার বাইরে সকল কিছু জি‌রো হ‌য়ে যা‌বে। আমরা সুন্দর ক‌রে প‌ড়ে‌ছি দুর্জন বিদ‌্যান হই‌লেও প‌রিত‌্যাজ‌্য।

Model Hospital

পুরানবাজার ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি- ডা. মোবারক হোসেন চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার- মো: রবিউল হাসান।

আরো বক্তব্য রাখেন, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ- লেঃ মোঃ শোয়ায়েব, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক, উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত আহবায়ক- মুজিবুর রহমান পাটোয়ারী।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের হিসাব বিজ্ঞান শাখার বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট ও ব্রেন্ডদল সদস্যরা কুচকাওয়া প্রদর্শন করেন, যা সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।