শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাটকাগুলোই বড় ইলিশের রুপান্তর হবে; জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৯:২৮ এম
জাটকাগুলোই বড় ইলিশের রুপান্তর হবে; জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

সজীব খান : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল অভয়াশ্রমের দুই মাস চাঁদপুরের বাহিরের জেলেরাও পদ্মা-মেঘনায় প্রবেশ করতে পারবে না। আমরা এই বিষয়ে ইতোমধ্যে মুন্সিগঞ্জ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেন এখানে এসে জাটকা না ধরে সে জন্য অনুরোধ জানিয়েছি। একই সাথে আমাদের নৌ সীমানার ৭০ কিলোমিটার নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ নিয়মিত পাহারা দিবে। যাতে জেলা ও বাহিরের জেলেরা এসে জাটকা ধরতে না পারে।

মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে জেলা টাস্কফোর্সের আয়োজনে মেঘনা নদীতে যৌথ অভিযান পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জাটকাগুলোই বড় ইলিশের রুপান্তর হবে। আগামী দুই মাস আমাদের প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে নিয়ে জাটকা রক্ষা করব। যেসব জেলে এই সময় জাটকা ধরা থেকে বিরত থাকবেন তাদেরকে ৪ মাস সরকারের পক্ষ থেকে আসা ৪০ কেজি করে বিএজফ চাল খাদ্য সহায়তা হিসেবে পৌঁছে দেয়া হবে। আমরা চাইনা জেলেরা কষ্টে থাকুক। তাদেরকে ভাল থাকার জন্য এই কয় মাস যাদের ঋন আছে তাদের কিস্তিগুলো বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

এ সময় আরো বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা  মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Model Hospital

অভিযানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলে নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

অভিযানের পূর্বে শহরের বড় স্টেশন মোলহেডে সাধারণ মানুষের মাঝে জাটকা রক্ষায় প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক। এরপর মেঘনা নদীর মোহনার আশাপাশ এলাকায় যৌথ অংশগ্রহণে একটি নৌ-র‌্যালী বের হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital