শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চকলেটের প্রলোভন দেখিয়ে কচুয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ২:০৩ পিএম
চকলেটের প্রলোভন দেখিয়ে কচুয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক

মোঃ রাছেল : কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে শ্রীরামপুর তার মামার দেওয়ান বাড়িতে ধর্ষণের চেষ্টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, লুন্তি গ্রামের কাউছারের বড় মেয়ে তৃতীয় শ্রেনী পড়–য়া তার মামার বাড়ি শ্রীরামপুর দেওয়ান বাড়িতে বেড়াতে গেলে পাশের গাজী বাড়ির মুজাফফরের ছেলে গাজী মফিজ (৪৫) চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে লম্পট গাজী মফিজ পালিয়ে গেলে মেয়েটি ধর্ষণের হাত থেকে রক্ষা পায়।

এব্যাপারে গতকাল মঙ্গলবার তার মামা আলমগীর হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে গাজী মফিজকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital