শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মানের হিড়িক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪:৪৮ পিএম
হাইমচরে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মানের হিড়িক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ভবন নির্মানের হিড়িক পড়েছে। উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে একের পর এক  স্থায়ী ভবন নির্মান করে চলছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা। সরকারি জায়গায় স্থায়ী ভবন নির্মানে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সরজমিনে গিয়ে দেখা জায়, চরভৈরবী ইউনিয়নের বাজার সংলগ্ন বেড়িবাঁধ পাশে জায়গা দখল করে পৃথক ভাবে স্থায়ী ভাবে ভবন নির্মান করছেন ৩জন প্রভাবশালী ব্যক্তি। এদের মধ্যে দুইজন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করার পাশাপাশি বেঁড়িবাধ পাশ কেটেও ভবন নির্মান করছেন। স্থানীয় মৃত মজিবুল হক বেপারীর ছেলে বিপ্লব বেপারী, হাসেম বেপারীর ছেলে চরভৈরবী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাকিব ও দক্ষিন পাাড়াবগুলা গ্রামের হাসেম হাওলাদার। লোক চোঁখের আড়াল করতে এরা সবাই নিজ নিজ ভবন নির্মানে রাস্তার পাশে বড় করে টিনের প্রাচির দিয়ে রেখে বিতরে কাজ করছেন।
হাসেম হাওলাদারের ছেলে মোক্তার বলেন, আমরা নিজস্ব জায়গায় ভবন নির্মান করতেছি। ভবনে উঠা নামা করার সুবিধার্থে বেঁড়িবাধ পাশ কেটে সিড়ি দিয়েছি।
বিপ্লব বেপারী বলেন, পানিউন্নয়ন বোর্ডের এ জায়গায় লোকজন বসত ঘর তৈরি করে থাকে। এখানে আমারও একটি ছোট ঘর ছিল। আমি সেই জায়গায় এখন ভবন তৈরি করতেছি। ভবনের পাশের রাস্তাটি ভাল রাখতে ফাউন্ডেশন দিয়ে  ভবন তৈরি করছি।
চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার বলেন, পানিউন্নয়ন বোর্ডের জায়গায় ভবন নির্মানের বিষয়টি আমি লোক মারপতে শুনেছি। আমি এ বিষয়ে কোন কিছু বলত চাই না। আপনারা সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নিন।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের হাইমচর উপজেলা শাখার সাইড ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ভবন নির্মানের বিষয়টি আমার জানা নেই। আগামীকাল সরজমিনে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধতন কর্মকর্তাকে অবহিত করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital