শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২:৪২ পিএম
রামপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা
মাসুদ হোসেন : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২২ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ রাকিবুল হাসান খান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামপুর ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান পাটওয়ারী, অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ মফিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ ফজলুল হক, সাবেক শিক্ষক মোঃ  ইসমাইল হোসেন মাষ্টার, অবসরপ্রাপ্ত নায়েক মোঃ দেলোয়ার হোসেন, ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোক্তার আহমেদ মাষ্টার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, মোঃ আব্দুল হাই, মোঃ আবুল বাশার, মোঃ সেফায়েত হাওলাদার, মোঃ সমেদ গাজী, মোঃ আমির হোসেন, মোঃ শাহাজান তালুকদার, মোঃ হাফিজ মিজি, মোঃ আব্দুল হাই মিজি, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ কালু মিয়ার সন্তান মোঃ আলমগীর হায়দার, মরহুম আব্দুল হাই মজুমদারে সন্তান মোঃ জাকির হোসেন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়, সহকারী সচিব মোঃ নূরে আলম, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কবির খান, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইছহাক তপদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসীন খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসীন খান, ইউপি সদস্য মোঃ সেলিম মিজি, মোঃ আবুল বাশার, সাকিবুল হাসান খান, মোঃ হোসাইন আহমেদ দুলাল, হাছান রাজা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা বেগম, শাহীনা বেগম, সুলতানা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital