বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডীতে বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে এড. জসিম মেহেদীর ইফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৫১ পিএম
তরপুরচন্ডীতে বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে এড. জসিম মেহেদীর ইফতার

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১২ মার্চ সন্ধ্যায় শহরের রান্না বাড়ি রেস্টুরেন্ট এ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক,তরপুরচন্ডী ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট জসিম মেহেদী-র ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জসিম মেহেদী বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়।নতুন বাংলাদেশের এই সময়ে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তরপুরচন্ডী ইউনিয়ন ও সহযোগী সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল,মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে এবং স্থানীয় পর্যায়ে একতাবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Model Hospital

​ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং চাঁদপুর ৩ আসনের জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ও দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital