রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাংবাদিক আহসান উল্লাহর কাছে টাকা দাবি, না পেয়ে দেখে নেয়ার হুমকি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৪৯ পিএম
সাংবাদিক আহসান উল্লাহর কাছে টাকা দাবি, না পেয়ে দেখে নেয়ার হুমকি

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহকে আজকে ‘Borhan Hossain’ নামে একটা আইডি থেকে মেসেঞ্জারে প্রথমে হেল্প চেয়ে টাকা চেয়েছে।

আহসান উল্লাহ তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পরক্ষণেই সে ভয়েজ রেকর্ড পাঠিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে দেখে নেয়ার হুমকি দেয়। সে হুমকি দিয়ে বলে ‘তোকে, তোর পরিবারকে দেখে নিবো। তোর অনেক ছবি ডাউনলোড করেছি। তোর নামে ফেইক আইডি খুলে এসব ছবি দিয়ে তোকে দেখে নিবো’। আমার মেসেঞ্জারে আমার দুইটা প্রোফাইল পিকচার এবং একটা অস্ত্রের ছবি দিয়ে আবার ভয়েজ রেকর্ড পাঠিয়ে হুমকি দেয়- ‘আধা ঘণ্টার মধ্যে তোর বাসায় ডিবি পুলিশ পাঠাচ্ছি। তুই যে অস্ত্রের ব্যবসা করছ।’

সাংবাদিক আহসান উল্লাহ বলেন, তিনি এই প্রতারককে অনেক আগে থেকেই মুখচেনা চিনতেন এবং সে আহসান উল্লাহর ফেসবুক ফ্রেন্ড লিস্টেও আছে।

আজকে বিকেল ৩টা ৫৭ মিনিটে সে আহসান উল্লাহর মেসেঞ্জারে প্রথমে এই বলে মেসেজ পাঠায়- ‘আমি দুবাই থেকে আসবো। কিছু গোল্ড বিক্রি করবো’। পরে আবার মেসেজ পাঠায়- ‘আপনি কি ঢাকা? একটু হেল্প লাগবে।’ একটা বিকাশ নাম্বার দিয়ে লিখে- ‘আমি ঢাকা এয়ারপোর্টে আছি। গোল্ড বেশি হওয়ায় টেকস বেশি আসছে। আমার কাছে ৫০০০ টাকা আছে, আরো ৩০০০ টাকা লাগবে’।

Model Hospital

আহসান উল্লাহ বলেন, তার মেসেজের কোনো সাড়া না পেয়ে সে আবার মেসেজ পাঠায়- ‘আপনার বিকাশ নাম্বার দিন। আমি এয়ারপোর্ট থেকে বের হয়েই পাঠিয়ে দিবো’। তখন আমি বিরক্ত হয়ে তাকে ধমক দিয়ে লিখি- ‘তোমাকে কীসের টাকা দিবো?’। এরপরই সে অকথ্য ভাষায় গালাগালি করে আমার মেসেঞ্জারে ভয়েজ রেকর্ড পাঠায়। আমাকে এবং আমার পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকি দেয়।

এ ঘটনায় সাংবাদিক আহসান উল্লাহ আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মো: জসিম উদ্দিন শেখকে শুভেচ্ছা স্মারক প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে  মো: জসিম উদ্দিন শেখকে শুভেচ্ছা স্মারক প্রদান
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন শেখকে চাঁদপুর প্রেস ক্লাব পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
২৫ অক্টোবর দুপুরে চাঁদপুরস্থ চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন চাঁদপুর  প্রেস ক্লাবে সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফ।
জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সফল ও সুপরিচিত সমবায় প্রতিষ্ঠান চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান। সমবায় খাতে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় পুরস্কারও লাভ করেছেন।
২০০১ সালে তার নেতৃত্বে “চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি” নিবন্ধিত হয় এবং তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব নেন।
এছাড়াও তিনি দীর্ঘ সময় ধরে এই সমিতির নেতৃত্ব দিচ্ছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির ১২তম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন (যা ২০২৪ সাল থেকে চলমান)। এ ছাড়া তিনি  জাতীয় পর্যায়ে সমবায় আন্দোলনে যুক্ত থাকার সুবাদে তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮০ সালের ডিসেম্বর মাসে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুছ ছাত্তার শেখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) কর্মরত ছিলেন এবং মাতা নূরজাহান বেগম একজন গৃহিণী।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতির সভাপতি দেশের অন্যতম শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের কৃতিসন্তান মো: জসিম উদ্দিন শেখ একজন সফল ব্যক্তি।তিনি চাঁদপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য।  তার সমবায় সমিতি সারাদেশে সুনাম অর্জন করেছি। জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। তার চান্দ্রা সমবায় সমিতি থেকে ঋন নিয়ে ছোট- বড় ব্যবসায়ী ও সাধারণ মানুষ  স্বাবলম্বী হয়েছে। তার সমবায় সমিতিতে চাঁদপুরের বহু লোকের কর্মসংস্থান হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব তার  সমবায় সমিতির কার্যক্রমকে স্বাগত জানাচ্ছি।