সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির ২য় সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৫ পিএম
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির ২য় সভা

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাদের পলাশ।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ফোরামের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাদের পলাশ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। পরে বিগত সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

এসময় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
সভায় আগামী ৪ এপ্রিল চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক, ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সংগঠন সদস্যবৃন্দ।

Model Hospital

পাশাপাশি চলতি বছর বিদেশ ভ্রমণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও ভ্রমণ বাস্তবায়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়াও কতিপয় সদস্য কর্তৃক সংগঠনের মর্যাদা ক্ষুণ্য ও শৃঙ্খলা রক্ষায় করণীয় আলোচনাসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মুনওয়ার কানন (মাই টিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আর টিভি), রহিম বাদশা (বাংলা ভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), সোহেল রুশদী (বিজয় টিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি)।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুনওয়ার কানন ও গীতা পাঠ করেন খোকন কর্মকার।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।