বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৪:২৬ পিএম
কচুয়ায় ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মো. রাছেল : কচুয়া ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকালে স্থানীয় হযরত শাহ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

ট্রাইব্রেকারে বিতারা ইউনিয়ন সিকাদার একাদশ মাসিমপুর যুব একাদশকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান শিপ লাভ করে। খেলায় বিতারা ক্রীড়া চক্রের আবুল কালাম সেরা গোল দাতা ও সুমন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ-দের মধ্যে পুরস্কার বিতরণ করেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো. মহিউদ্দিন, কচুয়া ক্রীড়া চক্রের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital