বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐতিহ্যবাহী সংবাদ এর আয়োজনে চাঁদপুরে সাহিত্য আড্ডা ও মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৪:২৯ পিএম
ঐতিহ্যবাহী সংবাদ এর আয়োজনে চাঁদপুরে সাহিত্য আড্ডা ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের মুখপত্র স্লোগানে এগিয়ে চলা ঐতিহ্যবাহী প্রাচীন পত্রিকা সংবাদ-এর চাঁদপুর পরিবারের আয়োজনে সাহিত্য আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ মার্চ শনিবার বিকাল ৪ টায় সাহিত্য একাডেমী চাঁদপুরে এই সাহিত্য আড্ডা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক কাজী শাহাদাত।
তিনি বলেন, লেখকের লেখনী যখন সংবাদ এর সাহিত্য পাতায় প্রকাশ পায় তখন লেখকরা সাহিত্য চর্চায় আরো অনুপ্রাণিত হয়। আর এমন গঠনমূলক কাজটি দীর্ঘকাল যাবৎ ধারাবাহিকতারসহিত ধরে রেখেছে সংবাদ। সাংবাদিক তৈরির কারখানাও বলা চলে সংবাদ কে। হাজারো পত্রিকার ভীড়ে সংবাদ এখনো তার পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। যার উজ্জ্বল উদাহরণ হচ্ছে নিয়মিতভাবে সংবাদ এর সাহিত্য পাতাটি প্রকাশ পাওয়া। সর্বপরি সাহিত্য আড্ডার মতো এমন একটি আয়োজন করায় সংবাদ পরিবার চাঁদপুরের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সভাপতিত্বে এবং তারুণ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি শ্যামল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, কবি ও প্রাবন্ধিক ডা: পীযূষ কান্তি বড়ুয়া, ছড়াকার ও সাংবাদিক আলম হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ছড়াকার এস আলম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ফরিদ হাসান ও চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি লেখক মাইনুল ইসলাম মানিক।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবাদ এর চাঁদপুরের হাজীগঞ্জ সংবাদদাতা সুজন দাস। বক্তারা সাহিত্য আড্ডায় তাদের বক্তব্যে সাহিত্যে ঐতিহ্যবাহী প্রাচীন পত্রিকা সংবাদ এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং পরে স্থানীয় সাংবাদিক কবির হোসেন মিজিসহ অন্যরা মনমুগ্ধকর কবিতা ও ছড়া পাঠ ও বিই বিতরণের মাধ্যমে আড্ডা জমিয়ে তুলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital