বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে সোহাগ উদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ২:১৬ পিএম
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে সোহাগ উদ্দিন

মোঃ রাছেল : চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৫ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত মো. জহির উদ্দিন মিজিকে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন খানকে সাধারণ সম্পাদক করে প্রায় ৩০০ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে কচুয়ার কৃতিসন্তান উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ উদ্দিন সোহাগকে নির্বাচিত করা হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন পদ-পদবী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে পদার্পণ করেছিলাম। তার আদর্শ নিয়েই যেনো জীবনের শেষ পর্যায়ে যেতে পারি তার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ ও আমার জন্মস্থান কচুয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

Model Hospital

তিনি আরো বলেন-আমাকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital